থানায় মহিলাদের জন্য পুলিশের কড়া নির্দেশ! পোশাক বা চরিত্র নিয়ে করা যাবে না কোনও মন্তব্য – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
প্রতিটি থানায় ‘মহিলা হেল্প ডেস্ক’ চালুর আগে কলকাতা পুলিশের ১৮৩ জন মহিলা কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দিল লালবাজার। পুলিশ কমিশনার অজয় নন্দার উপস্থিতিতে প্রশিক্ষণে অংশ নেন এক মনোবিজ্ঞানীও। এলাকার বাইরে ঘটনা ঘটলেও অভিযোগ প্রত্যাখ্যান করা যাবে না, তৎক্ষণাৎ ‘জিরো এফআইআর’ করতে হবে। নাবালিকা নিখোঁজের ক্ষেত্রে দ্রুত অপহরণের মামলা করে তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
মহিলা ঘটিত অপরাধে অভিযোগকারিণীর মানসিক অবস্থার উপর বিশেষ গুরুত্ব দেবে ডেস্ক। পুলিশকর্মীদের সংবেদনশীল আচরণের মাধ্যমে অভিযোগকারিণীর আস্থা অর্জন করতে হবে। পোশাক বা চরিত্র নিয়ে কোনও মন্তব্য করা কঠোরভাবে নিষিদ্ধ। পরিচয় গোপন রেখে সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরে কথা বলতে হবে। আইনি সহায়তা, চিকিৎসা এবং সাইবার অপরাধেও পদক্ষেপ নেবে পুলিশ।
