দিঘা ও মন্দারমনিতে হঠাৎ কড়া নিষেধাজ্ঞা! আপনার উইকএন্ড প্ল্যান কি ভেস্তে যাবে? – এবেলা

দিঘা ও মন্দারমনিতে হঠাৎ কড়া নিষেধাজ্ঞা! আপনার উইকএন্ড প্ল্যান কি ভেস্তে যাবে? – এবেলা

এবেলা ডেস্কঃ

সপ্তাহান্তে দিঘা, মন্দারমনি বা তাজপুর যাওয়ার পরিকল্পনা থাকলে এখনই সতর্ক হোন! নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আগামী ১২ জুলাই, রবিবার পর্যন্ত দিঘা ও পার্শ্ববর্তী সমস্ত সমুদ্রসৈকতে স্নান বা নামার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মাইকিং করে উপকূলবর্তী এলাকায় সতর্কবার্তা প্রচার করা হচ্ছে।

প্রবল জলোচ্ছ্বাসের কারণে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, বিশেষত যখন শঙ্করপুরের ১৫ জন মৎস্যজীবী এখনও নিখোঁজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তিশালী বৃষ্টি বলয়ের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই এই উইকএন্ডে সমুদ্রসৈকতে গেলে কার্যত হোটেলবন্দি হয়েই ছুটি কাটাতে হবে পর্যটকদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *