হাইকোর্টের স্বস্তির মাঝেই বড় ধাক্কা, একসঙ্গে তৃণমূলের আরও ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ! – এবেলা

হাইকোর্টের স্বস্তির মাঝেই বড় ধাক্কা, একসঙ্গে তৃণমূলের আরও ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা হাইকোর্টের নির্দেশে আগের তিনটি অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে আংশিক স্বস্তি মিললেও ফের বড়সড় ধাক্কা খেল কালীঘাটপন্থী তৃণমূল। সন্দেহজনক লেনদেনের অভিযোগে পুলিশ নতুন করে দলের আরও ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ১৫টি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হল, যেখানে প্রায় এক হাজার কোটি টাকার বেশি আটকে পড়েছে। পাশাপাশি, বেআইনি আর্থিক লেনদেন ও কাটমানির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-ও এই ঘটনার তদন্ত শুরু করেছে।

এর আগে এক বিধায়কের অভিযোগের ভিত্তিতে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল। তবে হাইকোর্টের নির্দেশে স্পেশাল অফিসার তথা অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারের কড়া নজরদারিতে ওই তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর অনুমোদনেই দৈনন্দিন খরচ চালানো সম্ভব হবে। এই পরিস্থিতিতে নতুন করে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় দলের চাপ আরও বাড়ল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *