বঙ্গে জোড়া ফলায় তুমুল দুর্যোগ, কোন কোন জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা! – এবেলা

বঙ্গে জোড়া ফলায় তুমুল দুর্যোগ, কোন কোন জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা! – এবেলা

এবেলা ডেস্কঃ

সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল বর্ষণ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টি এবং অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী সোমবার পর্যন্ত বজায় থাকবে। শনিবার নদীয়া ও মুর্শিদাবাদে এবং রবিবার হুগলি, পূর্ব বর্ধমান ও নদীয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের আট জেলাতেও আগামী কয়েক দিন ঝোড়ো হাওয়া ও বৃষ্টি চলবে। আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *