হাসপাতালের লাইনে রোজ দাঁড়ালেই বিপদ, ফেস-রেকগনিশন ক্যামেরায় দালাল ধরবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী – এবেলা

হাসপাতালের লাইনে রোজ দাঁড়ালেই বিপদ, ফেস-রেকগনিশন ক্যামেরায় দালাল ধরবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী – এবেলা

এবেলা ডেস্কঃ

সরকারি হাসপাতালে দালাল চক্র রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্যভবনের নবনির্মিত সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে এখন ফেস-রেকগনিশন সিসিটিভি ক্যামেরার সাহায্যে ২৪ ঘণ্টা লাইভ মনিটরিং করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আচমকা এই কন্ট্রোল রুম পরিদর্শনে গিয়ে স্পষ্ট জানান, প্রযুক্তিই এখন লাইনে দাঁড়ানো মানুষের মুখ চিনে নেবে। কোনো ব্যক্তি রোজ রোজ আউটডোর বা ল্যাব রিপোর্টের লাইনে দাঁড়ালে তাকে দালাল হিসেবে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন।

আপাতত কলকাতা ও শহরতলির সব মেডিক্যাল কলেজ এবং চারটি জেলা হাসপাতালে এই ব্যবস্থা চালু হয়েছে। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে রাজ্যের সব জেলা ও মহকুমা হাসপাতালকেও এই নজরদারির আওতায় আনা হবে। ইমার্জেন্সি, করিডর ও পার্কিংয়েও কড়া নজরদারি চলবে, তবে রোগীর গোপনীয়তা রক্ষায় ইনডোর ওয়ার্ডে কোনো ক্যামেরা থাকবে না। এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরকারি হাসপাতালে দালাল রাজ ও রেফার রোগ বন্ধ করাই প্রশাসনের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *