পারফরম্যান্সেই বাজিমাত! আজ থেকে শুরু নব তৃণমূলের মেগা বৈঠক, বড় চমক? – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
সংগঠনে ভালো কাজের পুরস্কার হিসেবে মিলবে বড় দায়িত্ব। এই নীতিতেই আজ, শুক্রবার থেকে শুরু হচ্ছে নব তৃণমূলের জাতীয় কর্মসমিতির দু’দিনের মেগা বৈঠক। বিকেল ৫টায় প্রথম বৈঠকের পর শনিবার আয়োজিত হবে প্লেনারি সেশন। আসন্ন ২১ জুলাইয়ের কর্মসূচি এবং রাজ্যভিত্তিক সংগঠন নিয়ে আলোচনার পাশাপাশি শনিবারই দলে বড় সাংগঠনিক রদবদলের ঘোষণা হতে পারে।
দলীয় সূত্রের খবর, স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের পাশাপাশি বিরোধী শিবিরের ঘনিষ্ঠ হেভিওয়েট নেতারাও নতুন দায়িত্ব পেতে পারেন। উল্লেখ্য, গত ২২ জুন অরূপ রায়কে চেয়ারম্যান ও বিপ্লব মিত্রকে সভাপতি করে ২০ জনের এই নয়া কমিটি গঠিত হয়। দীর্ঘ সময় পর গঠিত এই কর্মসমিতির হাত ধরে কারা দলে গুরুত্ব পান, সেদিকেই নজর সকলের।
