নাম-পরিচয় দেখে খুন, নির্দোষ ইন্দ্রজিতের পরিবারকে ২৫ লক্ষ টাকা ও চাকরি দিলেন শুভেন্দু – এবেলা

নাম-পরিচয় দেখে খুন, নির্দোষ ইন্দ্রজিতের পরিবারকে ২৫ লক্ষ টাকা ও চাকরি দিলেন শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ

বারুইপুরের নৃশংস হত্যাকাণ্ডে নিহত নির্দোষ যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের পাশে দাঁড়িয়ে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইন্দ্রজিতের বাড়িতে গিয়ে শোকার্ত বাবা-মায়ের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। পাশাপাশি, নিহতের দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি স্পষ্ট করেন, ইন্দ্রজিতের মৃত্যু কোনো সাধারণ গণপিটুনি নয়, বরং সুপরিকল্পিত খুন। এই ঘটনার পেছনে রাজনৈতিক উস্কানি ও মৌলবাদীদের যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করে দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “ইন্দ্রজিৎকে ফিরিয়ে দিতে পারব না, তবে খুনিদের চরম সাজা নিশ্চিত করা হবে।” ঘটনার পর ক্ষতিগ্রস্ত ইন্দ্রজিতের বাড়ি সংস্কারের দায়িত্বও নিয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে নিহতের বাবা-মায়ের জন্য বার্ধক্যভাতা ও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, গত ৪ জুলাই নাবালিকা মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মাঝে সন্দেহের বশে ইন্দ্রজিৎকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। এই মামলায় পুলিশ এখনও পর্যন্ত ৩৮ জনকে গ্রেপ্তার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *