হিন্দু রাষ্ট্র নিয়ে রামদেবের বিস্ফোরক মন্তব্য, জোর চর্চা দেশজুড়ে – এবেলা

হিন্দু রাষ্ট্র নিয়ে রামদেবের বিস্ফোরক মন্তব্য, জোর চর্চা দেশজুড়ে – এবেলা

এবেলা ডেস্কঃ

‘হিন্দু রাষ্ট্র’ গঠন নিয়ে যোগগুরু বাবা রামদেবের সাম্প্রতিক একটি মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, ভারতে বসবাসকারী মুসলিম ও খ্রিস্টানদের হিন্দু রাষ্ট্র নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সকলের ধর্ম আলাদা হলেও পূর্বপুরুষ এক। ২০০৯ সালের একটি ঘটনার প্রসঙ্গ টেনে রামদেব জানান, সমস্ত ভারতীয়দের পূর্বপুরুষই ছিলেন সনাতন হিন্দু আর্য-বৈদিক। একই সাথে তিনি সংখ্যালঘুদের পরামর্শ দিয়ে বলেন, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, বরং নিজেদের পূর্বপুরুষদের ঐতিহ্যকে আপন করে নিলেই হবে।

রামদেবের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কংগ্রেস নেতা সলমান খুরশিদ প্রশ্ন তুলেছেন, সবাই যদি একই হন তবে সমাজে এত বিভাজন কেন সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে, এআইএমআইএম মুখপাত্র ওয়ারিস পাঠান তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, দেশ সংবিধান অনুযায়ী চলে এবং মুসলমানরা কাউকে ভয় পায় না। সমাজবাদী পার্টিও এই মন্তব্যকে মূল সমস্যা থেকে সাধারণ মানুষের মনোযোগ ঘোরানোর একটি রাজনৈতিক কৌশল বলে কটাক্ষ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *