বান্ধবীদের সূত্র ধরে জালে ক্লার্ক রঞ্জন, শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলে কোটি টাকার দুর্নীতি! – এবেলা

বান্ধবীদের সূত্র ধরে জালে ক্লার্ক রঞ্জন, শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলে কোটি টাকার দুর্নীতি! – এবেলা

এবেলা ডেস্কঃ

শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলে ১ কোটি ১৭ লক্ষ টাকা তছরুপের ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল মূল অভিযুক্ত। রবিবার রাতে শিলিগুড়ি থানা এলাকা থেকে নিখোঁজ পেনশন ক্লার্ক রঞ্জন দত্তকে গ্রেফতার করা হয়। গত মাসের ৬ তারিখ কাউন্সিলের তৎকালীন চেয়ারম্যান দিলীপ রায় চেক জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের করেছিলেন। সোমবার সকালে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

এর আগে তদন্তে নেমে পুলিশ আলপনা সাহা ও প্রতিমা সরকার নামে রঞ্জনের দুই ঘনিষ্ঠ বান্ধবীকে গ্রেফতার করে। তাদের জেরা করেই পুলিশ তছরুপ হওয়া অর্থের মধ্যে প্রায় ৭১ লক্ষ টাকার হদিশ পায়। সেই সূত্র ধরেই রঞ্জনের গোপন আস্তানার খোঁজ মেলে। এখন পুলিশের মূল লক্ষ্য বাকি ৪৬ লক্ষ টাকার সন্ধান পাওয়া। সেই কারণেই ধৃত রঞ্জনকে হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জেরা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *