রণক্ষেত্র দিল্লি! সংসদ ভবন অভিযানে ধুন্ধুমার, খবর রুখতে ইন্টারনেট বন্ধের অভিযোগ – এবেলা

রণক্ষেত্র দিল্লি! সংসদ ভবন অভিযানে ধুন্ধুমার, খবর রুখতে ইন্টারনেট বন্ধের অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (CJP) সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। ছাত্রছাত্রী এবং CJP সমর্থকদের বিশাল জমায়েত সামলাতে রীতিমতো কালঘাম ছুটছে পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাফ (RAF) মোতায়েন করা হয়েছে।

আন্দোলনের ঝাঁঝ এতটাই বেশি যে, জমায়েত সরাতে কার্যত হিমশিম খাচ্ছে প্রশাসন। এরই মাঝে উঠেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। CJP-র তরফ থেকে দাবি করা হয়েছে, এই বিশাল আন্দোলনের খবর যাতে কোনোভাবেই বাইরে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য সংসদ ভবন চত্বরে সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে দিল্লির বর্তমান পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *