‘কিসের চাণক্য?’ ধর্মেন্দ্রর পর এবার অমিত শাহের পদত্যাগ দাবি সিজেপি প্রধান দিপকের! – এবেলা

‘কিসের চাণক্য?’ ধর্মেন্দ্রর পর এবার অমিত শাহের পদত্যাগ দাবি সিজেপি প্রধান দিপকের! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন সফল হওয়ার পর এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে নিজেদের প্রাথমিক সাফল্য হিসেবে দেখে এবার স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে তির ঘুরিয়েছে এই সংগঠন।

ছত্রপতি সম্ভাজিনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিপকে অভিযোগ করেন, গত ২০ জুলাই ‘সংসদ চলো’ অভিযানে আন্দোলনরত ছাত্রদের ওপর বলপ্রয়োগের নির্দেশ দিয়েছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিজেপি-র বিরুদ্ধে ওঠা ‘বিদেশি অর্থসাহায্য’-র অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি কটাক্ষের সুরে বলেন, “আন্দোলন যদি বিদেশ থেকে পরিচালিত হয়ে থাকে, তবে সেটা অমিত শাহেরই ব্যর্থতা। তাহলে কিসের চাণক্য উনি?” এ বিষয়ে রাহুল গান্ধীর ইস্তফার দাবিকেও সমর্থন জানান তিনি।

শুধু স্বরাষ্ট্রমন্ত্রীই নন, তাঁর তোপের মুখে পড়েছেন দেশের বিচারব্যবস্থা থেকে শুরু করে যোগগুরু রামদেবও। দিপকে অভিযোগ করেন, ইডি ও সিবিআইকে ব্যবহার করে দল ভাঙার রাজনীতি চলায় দেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো গণতন্ত্র রক্ষায় ব্যর্থ হয়েছে। নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশিকে ‘অদ্ভুত ব্যক্তি’ আখ্যা দিয়ে এবং বাবা রামদেবের সাম্প্রতিক মন্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সংবিধান মেনে ও গান্ধী-আম্বেদকরের আদর্শে আন্দোলন করা যদি সংস্কৃতিবিরোধী হয়, তবে তারা সেই পথেই হাঁটবেন। একই সাথে দেশের সাধারণ মানুষকেও গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *