দুই বছর পেরিয়েও ভোলেনি রাজ্য! অভয়ার স্মৃতিতে আজ কোন বড় পদক্ষেপ প্রশাসনের? – এবেলা

এবেলা ডেস্কঃ
২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল গোটা রাজ্য। সেই ঘটনার দুই বছর পূর্তিতে আজ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। রবিবার সকাল ১১টা থেকে ১১টা ২ মিনিট পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে দুই মিনিট নীরবতা পালন করা হবে। নির্যাতিতার স্মরণে এবং তাঁকে শ্রদ্ধা জানাতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে, যা সরকারি স্তরে এক বিরল উদ্যোগ বলেই মনে করা হচ্ছে।
পাশাপাশি, উত্তর ২৪ পরগনার জলহাটিতেও একটি বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। নির্যাতিতার স্মরণে গঠিত একটি ট্রাস্টের উদ্যোগে এই অনুষ্ঠান হবে, যেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। সূত্রের খবর, এই কর্মসূচিতে নির্যাতিতার পরিবারের সদস্যরাও অংশ নিতে পারেন। প্রসঙ্গত, তৎকালীন সেই নৃশংস ঘটনার জেরে গোটা দেশে প্রতিবাদের ঝড় উঠেছিল এবং বিচারের দাবিতে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। দুই বছর পর আজকের এই বিশেষ কর্মসূচি সেই পুরনো প্রতিবাদের স্মৃতিকেই ফের উসকে দিয়েছে।
