পাস-আউটদের দখলে হস্টেল আর নেশার আখড়া! স্বাস্থ্যভবনে কড়া নালিশ চিকিৎসকদের! – এবেলা

পাস-আউটদের দখলে হস্টেল আর নেশার আখড়া! স্বাস্থ্যভবনে কড়া নালিশ চিকিৎসকদের! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ হস্টেলের অব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে স্বাস্থ্যভবনের দ্বারস্থ হয়েছে রাষ্ট্রবাদী চিকিৎসক সংগঠন (এনএমও)। সংগঠনের প্রতিনিধিরা ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশন (ডিএমই) ডা. ইন্দ্রজিৎ সাহার সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেন। তাদের অভিযোগ, পাস করে যাওয়ার পরও বহু প্রাক্তন শিক্ষার্থী বছরের পর বছর হস্টেলের রুম অবৈধভাবে দখল করে আছেন। এর ফলে নতুন ও গরিব ছাত্রছাত্রীরা হস্টেলের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি, একাধিক হস্টেলের রুম বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ও নেশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে।

রুম অ্যালটমেন্টে দুর্নীতি ও সিন্ডিকেট রাজ বন্ধ করার জোরালো দাবি তুলেছেন চিকিৎসকরা। তাদের মতে, কলেজ কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানেই হস্টেল বণ্টন হওয়া উচিত। এছাড়া হস্টেলগুলির বেহাল ও অস্বাস্থ্যকর বাথরুম দ্রুত পরিষ্কার করার দাবিও জানানো হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন ডিএমই। এখন দেখার বিষয়, প্রশাসনের হস্তক্ষেপে রাজ্যের মেডিক্যাল হস্টেলগুলির এই দীর্ঘদিনের অচলাবস্থা কবে কাটছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *