CJP-র ইনস্টাগ্রাম বন্ধ? অভিজিৎ দীপকের ‘ভীরু’ তোপে তুঙ্গে বিতর্ক – এবেলা

এবেলা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের সকালেই বড় ধাক্কার মুখে পড়ল ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি। শুক্রবার সকালে দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ আচমকা বন্ধ হয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সামাজিক মাধ্যম এক্স-এ পেজ অপসারণের অভিযোগ তুলে এর পেছনে জড়িতদের ‘ভীরু’ বলে কটাক্ষ করেন তিনি। যদিও পরবর্তীতে সিজেপির পক্ষ থেকে জানানো হয় যে তাদের ইনস্টাগ্রাম পেজটি সফলভাবে রিস্টোর করা হয়েছে। এই ঘটনার পরেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়।
এদিকে ইনস্টাগ্রাম পেজ সাময়িক বন্ধ হওয়ার খবরের মাঝেই নতুন কর্মসূচি ঘোষণা করেছেন অভিজিৎ। NEET পেপার ফাঁসের বিরুদ্ধে যন্তর মন্তরের আন্দোলনের পর এবার গ্রামীণ সরকারি স্কুলগুলির বেহাল দশা দূর করতে ‘স্কুল ঠিক করো’ নামে নতুন অভিযান শুরু করছেন তিনি। মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার নিজের গ্রাম থেকেই এই কর্মসূচির সূচনা হচ্ছে। গ্রামের সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন ও স্থানীয় প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করাই এই নতুন অভিযানের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
