বৃহস্পতিবার সোনার বাজারে রেকর্ড পারদ চড়তেই মাথায় হাত মধ্যবিত্তের! দর বাড়ল কত? – এবেলা
August 20, 2026
এবেলা ডেস্কঃ
বৃহস্পতিবার দেশের বাজারে এক লাফে আকাশছোঁয়া বৃদ্ধি পেল সোনার দাম। বিকেলের মধ্যেই কলকাতা সহ দেশের বিভিন্ন মেট্রো শহরে বহুমূল্য ধাতুর দর বাড়ায় অলঙ্কার কিনতে গিয়ে বড়সড় পকেটে টান পড়ার উপক্রম ক্রেতাদের। আন্তর্জাতিক পরিস্থিতির বাজারে এই আচমকা দরবৃদ্ধিতে স্বস্তি মিলছে না ক্রেতাদের।
কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রামে ৪,৩০০ টাকা বেড়ে পৌঁছেছে ১,৫৯,২৭০ টাকায়।অন্যদিকে গয়না সোনা বা ২২ ক্যারেটের ১০ গ্রামের দর ৩,৯৫০ টাকা বেড়ে হয়েছে ১,৪৬,০০০ টাকা। ১৮ ক্যারেটের দাম ১০ গ্রামে ২,৫০০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়াচ্ছে ১,১৯,৪৬০ টাকায়।
