রাতের অন্ধকারে কৈখালিতে জলাভূমি ভরাটের চক্রান্ত! রুখে দাঁড়ালেন স্থানীয়রা – এবেলা

রাতের অন্ধকারে কৈখালিতে জলাভূমি ভরাটের চক্রান্ত! রুখে দাঁড়ালেন স্থানীয়রা – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধাননগরের কৈখালিতে রাতের অন্ধকারে জলাভূমি ভরাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার রাতে নারায়ণপুরের কালীপার্ক বাবলাতলা এলাকায় রাস্তার ধারের একটি জলাভূমি ভরাটের কাজ চলার সময় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষায় তাঁরা অবিলম্বে থানায় গিয়ে একটি মাস পিটিশন জমা দেন। বাসিন্দাদের অভিযোগ, এলাকার বিভিন্ন পুকুর ও জলাভূমি বেআইনিভাবে ভরাট করা হচ্ছে, যার সাম্প্রতিক শিকার এই জলাভূমিটি। ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই হস্তক্ষেপ করে পুলিশ এবং আপাতত ভরাটের কাজ বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে, জমির মালিকের দাবি, রেকর্ডে জমিটি ‘শালি’ হিসেবে নথিভুক্ত এবং সেখানে কোনো পুকুর নেই, কেবল বৃষ্টির জল জমেছে। তবে স্থানীয়দের মতে, এটি একটি সুপরিচিত পুকুর, যা সংস্কারের অভাবে মজে গেলেও এখন তা সুপরিকল্পিতভাবে গ্রাস করা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থল টিন দিয়ে ঘেরা রয়েছে। পুলিশ জানিয়েছে, জমা দেওয়া মাস পিটিশনের ভিত্তিতে কাজ স্থগিত রাখা হয়েছে। আইনি নথিপত্র যাচাইয়ের কাজ চলছে এবং বেআইনি প্রমাণ মিললে উপযুক্ত পদক্ষেপ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *