কথা বন্ধ, তাও ‘আনম্যাচ’ নয়! জেন জ়ি-দের নতুন ডেটিং প্রেম ‘ডায়াল-টোনিং’ আসলে কী? – এবেলা

কথা বন্ধ, তাও ‘আনম্যাচ’ নয়! জেন জ়ি-দের নতুন ডেটিং প্রেম ‘ডায়াল-টোনিং’ আসলে কী? – এবেলা

এবেলা ডেস্কঃ

অনলাইন ডেটিং অ্যাপে দারুণ কথোপকথন ও কেমিস্ট্রি জমার পরও হঠাৎ বার্তা আদান-প্রদান থমকে যাওয়া—অথচ কেউ কাউকে ‘আনম্যাচ’ করছেন না! কিছুদিন পর পর সোশ্যাল মিডিয়ায় স্টোরিতে রিঅ্যাক্ট বা ছবিতে লাইক দিয়ে উপস্থিতি জানান দেওয়ার এই ঝুলিয়ে রাখার আচরণই তরুণ প্রজন্মের (Gen Z) নতুন ডেটিং ট্রেন্ড ‘ডায়াল-টোনিং’ (Dial-Toning)

ভারতের চার বড় শহর—দিল্লি, মুম্বাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুর ডেটিং ডেটা অনুযায়ী, ৪৫%-এর বেশি তরুণ-তরুণীর মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে। ১৮ থেকে ২৬ বছর বয়সীদের ৫৫% স্বীকার করেছেন যে কোনো স্পষ্ট কারণ ছাড়াই তারা সঙ্গীকে মাসের পর মাস এভাবে ঝুলিয়ে রাখেন। অন্যদিকে, ২৬ বছরের ঊর্ধ্বদের ১৯% জানান, প্রতিকূল পরিস্থিতির কারণে তারা সম্পর্ক ভাঙতেও পারেন না, আবার এগোতেও পারেন না।

কেন বাড়ছে এই প্রবণতা? মনোবিদদের মতে, ‘ডায়াল-টোনিং’ মূলত মানসিক দ্বিধা ও অনিশ্চয়তার প্রকাশ। আধুনিক প্রজন্ম সরাসরি কোনো কমিটমেন্টে যেতে ভয় পায়, আবার কাউকে পুরোপুরি হারিয়ে ফেলার ভয় থেকেও বিকল্প বা ‘ব্যাকআপ’ হিসেবে কাউকে ধরে রাখতে চায়।

সামান্য একটি ইমোজি বা লাইক অপরদিকের মানুষটির মনে মিথ্যে আশার আলো জ্বালায়, যা তাকে এক অবাস্তব অপেক্ষার মধ্য ঠেলে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *