বারাণসীতে প্রলয়! প্লাবিত ৮৪টি ঘাট, গৃহহীন সাড়ে ৬ হাজার মানুষ – এবেলা

বারাণসীতে প্রলয়! প্লাবিত ৮৪টি ঘাট, গৃহহীন সাড়ে ৬ হাজার মানুষ – এবেলা

এবেলা ডেস্কঃ

উজান থেকে নেমে আসা অতিরিক্ত জল এবং অবিরাম বৃষ্টির জেরে বারাণসীতে গঙ্গার জলস্তর বিপদসীমা অতিক্রম করে গেছে। এর ফলে শহরের বিখ্যাত ৮৪টি ঘাট সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে পড়েছে এবং ঘাটগুলির পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই সাড়ে ছয় হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন একাধিক আপৎকালীন ত্রাণশিবির খুলেছে এবং নিরাপত্তার খাতিরে গঙ্গায় সব ধরনের নৌকা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

উজান থেকে আসা বিপুল জলের পাশাপাশি বরুণা নদীর রিভার্স ব্যাকফ্লোয়ের কারণে শহরের নিচু আবাসিক এলাকা ও হাসপাতালের চত্বরে বানের জল ঢুকে পড়েছে। জলস্তর বিপজ্জনকভাবে বাড়ায় ঐতিহ্যবাহী দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি এবং মণিকর্ণিকা ও হরিশচন্দ্র ঘাটের শেষকৃত্যের স্থান তলিয়ে গেছে, যার ফলে বাধ্য হয়ে ছাদ বা উঁচু প্ল্যাটফর্মে এসব কাজ করতে হচ্ছে। বর্তমানে পরিস্থিতি মোকাবিলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ এবং ওয়াটার পুলিশ যৌথভাবে তৎপরতা চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *