অবসরের পর ৫ হাজার পেনশন আর ৩ হাজার পুজোর বোনাস! সাংবাদিকদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের সাংবাদিকদের জীবনমান উন্নয়নে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্ন থেকে জানানো হয়েছে, এখন থেকে রাজ্যের অবসরপ্রাপ্ত সব সাংবাদিক প্রতি মাসে ৫০০০ টাকা করে পেনশন পাবেন। সবচেয়ে বড় কথা, এই সুবিধা পাওয়ার জন্য আর কোনো অ্যাক্রিডিটেশন কার্ডের প্রয়োজন হবে না। পাশাপাশি, কলকাতা ও জেলার কর্মরত সাংবাদিকদের জন্য পুজোর বোনাস বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে, যার জন্য রাজ্যের যেকোনো সাংবাদিক আবেদন করতে পারবেন।
অতীতে শুধুমাত্র নির্দিষ্ট অ্যাক্রিডিটেশন কার্ডধারীরাই এই সমস্ত সুযোগ-সুবিধা পেতেন, ফলে ডেস্ক বা অন্যান্য বিভাগে কাজ করা বহু সাংবাদিক বঞ্চিত হতেন। সেই ব্যবস্থার পরিবর্তন করে বর্তমান ঘোষণা অনুযায়ী রাজ্যের সমস্ত সাংবাদিক মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় আসবেন। এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে গঠনমূলক আলোচনার পাশাপাশি দেশপ্রেমের নীতি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন।
