পকেটের ফোনেই জেল-জরিমানা! IMEI নম্বর বদলে ৫ লাখ নয়, দিতে হবে ৫০ লক্ষ টাকা জরিমানা – এবেলা

পকেটের ফোনেই জেল-জরিমানা! IMEI নম্বর বদলে ৫ লাখ নয়, দিতে হবে ৫০ লক্ষ টাকা জরিমানা – এবেলা

এবেলা ডেস্কঃ

মোবাইল ফোন ও সিম কার্ড ব্যবহারের ক্ষেত্রে সামান্য অনিয়ম হলেই হতে পারে ৩ বছরের জেল এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা! সাইবার অপরাধ ও জালিয়াতি রুখতে টেলিযোগাযোগ আইন ২০২৩ (Telecommunication Act 2023)-এর অধীনে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় দূরসঞ্চার বিভাগ (DoT)।

আইন অনুযায়ী যে অপরাধগুলিতে শাস্তি হবে:

  • IMEI নম্বরে কারচুপি: ফোনের আসল IMEI নম্বর পরিবর্তন করা, বিকৃত করা বা এই ধরনের ফোন ব্যবহার ও বিক্রি করা পুরোপুরি বেআইনি। নতুন আইনের ধারা ৪২(৬) অনুযায়ী, এই কাজে সাহায্যকারীদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।
  • ভুয়ো সিমের ব্যবহার: ভুয়া নথি দিয়ে সিম কার্ড কেনা, নিজের সিম অন্যকে দেওয়া বা বিক্রি করা এখন দণ্ডনীয় অপরাধ।
  • ফেক কলার আইডি: ভুয়া কলার আইডি দিয়ে প্রতারণা রুখতেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিরাপদ থাকার উপায়: DoT-এর নির্দেশ অনুযায়ী পুরনো ফোন, মোডেম বা সিম বক্স কেনার ক্ষেত্রে সতর্ক থাকুন। আপনার ফোনটি আসল কি না তা পরীক্ষা করতে সরকারের ‘সঞ্চার সাথী’ (Sanchar Saathi) পোর্টাল ব্যবহার করে IMEI নম্বর এবং হ্যান্ডসেটের সত্যতা যাচাই করে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *