‘ঘর থেকে বেরোতে পারছি না!’ দিল্লিতে জোটের বৈঠকে নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার – এবেলা

‘ঘর থেকে বেরোতে পারছি না!’ দিল্লিতে জোটের বৈঠকে নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লিতে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের হাইভোল্টেজ বৈঠকে রাজ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক হিংসা নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এই বৈঠকে তিনি অভিযোগ করেন, বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যে বিজেপি অরাজকতা চালাচ্ছে। তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলা এবং ডিম-পাথর ছোঁড়ার মতো ঘটনা বৃদ্ধি পাওয়ায় ঘর থেকে বেরোনোই দায় হয়েছে বলে তিনি দাবি করেন। সম্প্রতি কুণাল ঘোষের ওপর হামলার ঘটনা তুলেই তিনি এই অভিযোগ শানিয়েছেন। যদিও বিজেপির পালটা দাবি, এগুলো সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।

এদিন মমতার নিশানায় ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও। তাঁকে ‘ভ্যানিশ কুমার’ কটাক্ষ করে মমতা অভিযোগ করেন, কমিশনের এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ষড়যন্ত্র করে কোটি কোটি বৈধ ভোটারের নাম গায়েব করা হয়েছে। তিনি অবিলম্বে নির্বাচন কমিশনারের অপসারণ দাবি করেন। মল্লিকার্জুন খাড়্গে, সোনিয়া গান্ধী সহ শীর্ষ বিরোধী নেতারা এই বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে সমস্ত অভিযোগ খারিজ করে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, আদতে ভোটার তালিকা নির্ভুল করতেই মৃত ও ভুয়ো ভোটারদের বাদ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *