সরকারি প্রকল্পের কাজ আটকে? আজই যান ‘সেবা সেতু’ ক্যাম্পে! কখন, কোথায় শিবির জেনে নিন – এবেলা

এবেলা ডেস্কঃ
পুজোর আমেজ শুরু হতেই রাজ্যবাসীর জন্য বড় সুবিধা! আজ শুক্রবার থেকে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত ‘সেবা সেতু’ ক্যাম্প (Seba Setu Camp)। আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে চলবে এই বিশেষ আয়োজন। পঞ্চায়েত, পুরসভা ও কর্পোরেশন এলাকা মিলিয়ে বাংলা জুড়ে মোট ৩,৩০০টি শিবির তৈরি করা হয়েছে, যেখান থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা এক ছাদের তলায় পাওয়া যাবে।
কখন থেকে বসবে শিবির? প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকাল ১০:৩০টা থেকে শুরু হয়ে বিকেল ৫:৩০টা পর্যন্ত সেবা সেতু ক্যাম্প চালু থাকবে। তবে জায়গাভেদে সময়সূচিতে সামান্য রদবদল হতে পারে।
- কলকাতা পুরনিগম: প্রতি ২টি ওয়ার্ডের জন্য ১টি করে সেবা সেতু ক্যাম্প খোলা হয়েছে।
- হাওড়া পুরনিগম: ৫০টি ওয়ার্ডের সুবিধার্থে ২৬টি জায়গায় শিবির বসানো হয়েছে।
কী কী সুবিধার জন্য আবেদন করা যাবে? এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা, পিএম কিষাণ যোজনা সহ কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের নতুন ফর্ম পাওয়া যাচ্ছে। নতুন আবেদনের পাশাপাশি যাঁরা এতদিন প্রকল্পের টাকা পাননি বা কোনো জটিলতায় ভুগছেন, তারাও এই শিবিরে সরাসরি সমস্যার সমাধান করতে পারছেন।
ঘরে বসে নিজের এলাকার শিবিরের ঠিকানা জানবেন কীভাবে? আপনার এলাকায় কোথায় সেবা সেতু ক্যাম্প বসেছে, তা খুব সহজেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে জেনে নিতে পারেন:
১. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://jks.wb.gov.in/Public/KnowYourScheme.aspx -এ যান। ২. হোমপেজে গিয়ে ‘Locate Your Shibir’ অপশনে ক্লিক করুন। ৩. সেখানে নিজের জেলা (District), ব্লক (Block) এবং ওয়ার্ড নম্বর (Ward No.) নির্বাচন করুন। ৪. তথ্য জমা দিলেই স্ক্রিনে আপনার এলাকার নিকটবর্তী সেবা সেতু ক্যাম্পের ঠিকানা ভেসে উঠবে।
আজ সকাল থেকেই বিভিন্ন শিবিরে সাধারণ মানুষের উৎসাহী ভিড় চোখে পড়েছে। সরকারি কাজ বকেয়া থাকলে বা নতুন প্রকল্পের সুবিধা নিতে চাইলে আগামী রবিবারের মধ্যে আপনার নিকটবর্তী সেবা সেতু ক্যাম্পে অবশ্যই যোগাযোগ করুন।
