WBPSC পরীক্ষার্থীদের বিরাট স্বস্তি, রবিবার ৭ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেল

WBPSC পরীক্ষার্থীদের বিরাট স্বস্তি, রবিবার ৭ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেল

WBPSC পরীক্ষার্থীদের সুবিধার্থে ছুটির দিনে এক দারুণ উদ্যোগ নিল দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। আগামী রবিবার পরীক্ষার দিন দূরদূরান্তের পরীক্ষার্থীরা যাতে সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতে এবং পরীক্ষা শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, তার জন্য মোট ১৪টি বা ৭ জোড়া অতিরিক্ত ট্রেন চালানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত ছুটির দিনে লোকাল ট্রেনের সংখ্যা কম থাকায় পরীক্ষার্থীদের যাতায়াতে বেশ বেগ পেতে হয়। রেলের এই বিশেষ পদক্ষেপের ফলে হাজার হাজার পরীক্ষার্থীর যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

রেলের প্রকাশিত সূচি অনুযায়ী, আপ ও ডাউন উভয় লাইনেই এই অতিরিক্ত ট্রেনগুলি চলাচল করবে। আপ লাইনে হাওড়া থেকে ভোর ৩টে ৩০ মিনিটে বিশেষ ট্রেনটি খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দেবে। পাশাপাশি সকাল ও সন্ধ্যায় হাওড়া থেকে উলুবেড়িয়া, মেচেদা ও পাঁশকুড়ার মধ্যে ট্রেন চলবে। ডাউন লাইনেও ভোর থেকেই মেচেদা, পাঁশকুড়া ও খড়গপুর থেকে একাধিক ট্রেন ছাড়বে। পরীক্ষা শেষে বাড়ি ফেরার কথা মাথায় রেখে বিকেলের পর্বের পরও পাঁশকুড়া ও আমতা থেকে সন্ধ্যার দিকে হাওড়াগামী ট্রেনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *