কাশ্মীরে মর্মান্তিক বাস দুর্ঘটনা! প্রাণ হারাল বাংলার পর্যটক, আটকে থাকা যাত্রীদের ফেরাতে তৎপর প্রশাসন – এবেলা

কাশ্মীরে মর্মান্তিক বাস দুর্ঘটনা! প্রাণ হারাল বাংলার পর্যটক, আটকে থাকা যাত্রীদের ফেরাতে তৎপর প্রশাসন – এবেলা

এবেলা ডেস্কঃ

জম্মু ও কাশ্মীরের রামবানে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের এক মহিলা। গত ১৯ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর থেকে ৬৫ জন যাত্রী নিয়ে একটি বাস কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। গত শনিবার ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাথরে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ব্রেক ফেল করার কারণেই এই বিপত্তি। দুর্ঘটনায় গুরুতর জখম হন পটাশপুর দুই ব্লকের বহড়দা গ্রামের বাসিন্দা উনপঞ্চাশ বছর বয়সি যমুনা ঠাকুর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন এবং অন্য আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সড়কপথে দেহ রাজ্যে ফেরাতে চার দিন সময় লাগায় পচনের ঝুঁকি এড়িয়েই পরিবারের সম্মতিতে জম্মুতেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগরার মহকুমাশাসক জানান, শেষকৃত্যে যোগ দিতে পরিবারের চার সদস্যকে বিশেষ ট্রেনে জম্মু পাঠানোর সম্পূর্ণ ব্যবস্থা করেছে প্রশাসন। এ ছাড়া আটকে থাকা ও আহত যাত্রীদের নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনতে ট্রেন ও রিজার্ভ বাসের ব্যবস্থা করা হয়েছে। গোটা ঘটনার নেপথ্যে থাকা প্রশাসনিক তৎপরতা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *