পুজোয় রাতভোর ঠাকুর দেখা আরও সহজ! হাওড়া-শিয়ালদহে বাড়ছে স্পেশাল ট্রেন, জোর কড়া নিরাপত্তায় রেল – এবেলা

পুজোয় রাতভোর ঠাকুর দেখা আরও সহজ! হাওড়া-শিয়ালদহে বাড়ছে স্পেশাল ট্রেন, জোর কড়া নিরাপত্তায় রেল – এবেলা

এবেলা ডেস্কঃ

শারদোৎসবে রাতভোর প্যান্ডেল হপিং ও ঠাকুর দেখার আনন্দকে আরও নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেলের হাওড়া ডিভিশন। শিয়ালদহ শাখার পাশাপাশি হাওড়া ডিভিশনেও চালানো হবে একগুচ্ছ অতিরিক্ত পুজো স্পেশ্যাল ট্রেন। আগামী ১৭ থেকে ২১ অক্টোবর (ষষ্ঠী থেকে বিজয়া দশমী) পর্যন্ত যাত্রী চাপ সামলাতে বাড়তি ট্রেন, অতিরিক্ত টিকিট কাউন্টার এবং নৈশ ট্রেনের সংযোগ বাড়িয়ে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

হাওড়া ডিভিশনের বিশেষ ট্রেন পরিষেবা:

  • স্পেশ্যাল ট্রেন: পুজোর দিনগুলিতে হাওড়া ডিভিশনে ৭ জোড়া বিশেষ দূরপাল্লার ট্রেন এবং ৭ জোড়া বিশেষ ইএমইউ (EMU) চালানো হবে। এ ছাড়া হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে মোট ২৫ জোড়া পুজো স্পেশ্যাল ট্রেনের সুব্যবস্থা রাখা হয়েছে।
  • নাইট স্পেশাল লোকাল: আগামী ১৭ থেকে ২১ অক্টোবর প্রতিদিন রাতে ৭টি করে বিশেষ লোকাল ট্রেন চালানো হবে।
  • প্রধান রুটসমূহ: বর্ধমান-হাওড়া, হাওড়া-চন্দনপুর, ব্যান্ডেল-হাওড়া এবং তারকেশ্বর-শেওড়াফুিল সহ একাধিক ব্যস্ত রুটে মিলবে মাঝরাতের ট্রেন পরিষেবা।

হাওড়া ও শিয়ালদহ সংযোগকারী ট্রেন: পুজোর দিনগুলিতে হাওড়া ও শিয়ালদহ—দুই শাখার যাত্রীদের মধ্যে সহজ যোগাযোগের লক্ষ্যে ডানকুনি ও নৈহাটি হয়ে বেশ কিছু বিশেষ নৈশ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে:

  • রাত ১১টায় শিয়ালদহ থেকে ডানকুনির উদ্দেশ্যে একটি বিশেষ ট্রেন ছাড়বে, যা রাত ১১টা ৫২ মিনিটে ফিরতি যাত্রা করবে।
  • মধ্যরাত ১২টা ৪৫ মিনিটে ব্যান্ডেল থেকে নৈহাটির উদ্দেশ্যে একটি বিশেষ ট্রেন রওনা দেবে এবং রাত ১টা ১৫ মিনিটে তা ব্যান্ডেলে ফিরে আসবে।

কড়া নিরাপত্তা ব্যবস্থা: রাতের দর্শনার্থী ও যাত্রীদের নিরাপত্তার ওপর বিশেষ নজর দিয়েছে রেল প্রশাসন:

  • রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৭৫টি নৈশ ট্রেনে বিশেষ RPF এসকোর্টের ব্যবস্থা থাকছে।
  • প্রতিটি এসকটিং দলে থাকবেন ২ জন করে নিরাপত্তাকর্মী।
  • স্টেশন চত্বর ও প্ল্যাটফর্মে সিসিটিভি (CCTV) নজরদারি বাড়ানোর পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণে বিশেষ টিম কাজ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *