পুলিশের বারণেও শোনেননি ইন্দ্রনীল! পুজো পাস নিয়ে স্ত্রী মধুছন্দার বিস্ফোরক দাবি – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপুজোর ভুয়ো পাস বিক্রি এবং কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় নতুন মোড় এসেছে। ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনকে লালবাজারে জেরা করে পুলিশ জানতে পেরেছে, স্বামী-স্ত্রীর মধ্যে এ বিষয়ে গভীর মতানৈক্য ছিল। তদন্তকারীদের কাছে মধুছন্দার দাবি, ইন্দ্রনীল তাঁর কোনো বারণই শোনেননি। এই মামলায় ইতিমধ্যেই আগাম জামিন ও রক্ষাকবচ পেয়েছেন মধুছন্দা। তবে দুর্নীতির জল গড়িয়েছে সেন পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও।
ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের সূত্রে এবার লালবাজারের নজরে প্রাক্তন মন্ত্রীর কন্যা। আর্থিক কারচুপির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে মঙ্গলবার পুলিশ সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইউনেস্কোর নাম ব্যবহার করে সংস্থা ‘মাস আর্ট’-এর মাধ্যমে ভুয়ো পাস বিক্রির অভিযোগে ইতিপূর্বে ইন্দ্রনীলকে গ্রেফতার করে লালবাজার পুলিশ। ইডি-র হস্তক্ষেত্রের পর বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী। লালবাজার সূত্রে খবর, এফআইআরে নাম থাকা বাকি সমস্ত অভিযুক্তদেরও খুব শীঘ্রই তলব করা হতে পারে।
