ভারতীয় নৌ-বাহিনীর দূরপাল্লার নজরদারি ব্যবস্থার সুবর্ণ জয়ন্তী উদযাপন

ভারতীয় নৌ-বাহিনীর দূরপাল্লার নজরদারি ব্যবস্থার সুবর্ণ জয়ন্তী উদযাপন

ভারতীয় নৌ-বাহিনীর দূরপাল্লার নজরদারি ব্যবস্থা সাফল্যের সঙ্গে পঞ্চাশ বছর পূর্ণ করল। ১৯৭৬ সালের ১৮ নভেম্বর গোয়ার আইএনএস হানসায় ইন্ডিয়ান নাভাল এয়ার স্কোয়াড্রন বা আইএনএএস-৩১২ অন্তর্ভুক্তির মাধ্যমে এই যাত্রার সূচনা হয়েছিল। শুরুতে ভারতীয় বিমানবাহিনীর পাঁচটি লকহিড সুপার কন্সটিলেশন এয়ারক্র্যাফট নৌ-বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে ১৯৭৭ সালে ইলিউসিন টু-৩৮, ১৯৮৮ সালে টুওপোলেভ টিউ-১৪২এম এবং ২০১৩ সালে আইএনএস রাজালিতে বোয়িং পি-৮১ অন্তর্ভুক্তির মাধ্যমে এই নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করে তোলা হয়েছে।

গত পাঁচ দশকে ভারতীয় নৌ-বাহিনীর এই নজরদারি ব্যবস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে বিশেষ ভূমিকা পালন করেছে। অপারেশন ক্যাকটাস, বিজয়, পরাক্রম এবং সিন্দুর-এর মতো অভিযানে এই স্কোয়াড্রনের অবদান অনস্বীকার্য। এছাড়া সমুদ্রে জলদস্যু দমন অভিযান এবং জরুরি অনুসন্ধান ও উদ্ধারকার্যেও এই ব্যবস্থা অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির আধুনিকায়নের ফলে নৌ-বাহিনীর সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে আইএনএস রাজালিতে মোতায়েন পি-৮১ এয়ারক্র্যাফট এবং গোয়ার আইএনএস হানসায় আরাক্কোনম ও আইএনএএস-৩১৬ ভারতীয় মহাসাগর ও সংলগ্ন অঞ্চলে নিরবচ্ছিন্ন নজরদারি চালিয়ে যাচ্ছে। এই শক্তিশালী নজরদারি ব্যবস্থা ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই মাহেন্দ্রক্ষণে নৌ-বাহিনীর এই বিশেষ শাখার দীর্ঘ পথচলা ও সাফল্যের ইতিহাসকে স্মরণ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *