আমদানি শুল্ক নিয়ে জটিলতা: ভারতের বন্দরে আটকে স্কচ হুইস্কির ৮০টিরও বেশি কন্টেইনার

ভারত সরকার বাল্ক স্কচ হুইস্কি আমদানির ওপর ১৬২.৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রক্রিয়া শুরু করেছে। এই সিদ্ধান্তের জেরে পার্নো রিকার্ড, ডিয়াজিও এবং বাকার্ডির মতো বিশ্বের শীর্ষস্থানীয় মদ প্রস্তুতকারী সংস্থাগুলোর ৮০টিরও বেশি কন্টেইনার ভারতের বিভিন্ন বন্দরে আটকে পড়েছে। ভারতের ৬৫ বিলিয়ন ডলারের মদের বাজারে এই পরিস্থিতির বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চলতি বছরের ১৫ জুলাই ভারত ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ার পর স্কচ হুইস্কির ওপর আমদানি শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ৭৫ শতাংশ করা হয়েছিল। তবে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলোর দাবি, বহুজাতিক কো ম্পা নিগুলো বাল্ক স্কচ আমদানির ক্ষেত্রে ভুল শুল্ক শ্রেণিবিন্যাস ব্যবহার করছে। তদন্তে দেখা গেছে, আমদানিকৃত এই হুইস্কি স্থানীয় স্পিরিটের সঙ্গে মিশিয়ে ব্লেন্ডেড হুইস্কি তৈরি করা হচ্ছে।
তদন্তকারী সংস্থাগুলোর যুক্তি অনুযায়ী, এই পণ্যগুলোকে কম্পাউন্ড অ্যালকোহলিক প্রিপারেশন হিসেবে গণ্য করা উচিত। এই শ্রেণিবিন্যাসের আওতায় ১৫০ শতাংশ শুল্কের পাশাপাশি অতিরিক্ত ভোগ কর যুক্ত হয়ে মোট কার্যকর শুল্ক ১৬২.৫ শতাংশে দাঁড়িয়েছে। এই আইনি বিরোধের কারণেই কো ম্পা নিগুলো বাণিজ্য চুক্তির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কর নীতির এই জটিলতায় পণ্য সরবরাহে বিলম্বের পাশাপাশি কো ম্পা নিগুলোর কার্যকরী মূলধনের ওপর বড় ধরনের চাপের সৃষ্টি হতে পারে, যা দেশীয় মদ উৎপাদনকারী সংস্থাগুলোর ব্যবসায়িক কৌশলেও প্রভাব ফেলতে পারে।
