আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে হাড় ও পিঠের ব্যথার সম্পর্ক কী? জানালেন চিকিৎসকরা

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে হাড় ও পিঠের ব্যথার সম্পর্ক কী? জানালেন চিকিৎসকরা

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে হাড় ও পিঠের ব্যথার গভীর সম্পর্ক রয়েছে। চিকিৎসকদের মতে, শীতকাল বা ঠান্ডা আবহাওয়ায় বায়ুমণ্ডলীয় চাপের তারতম্য ঘটে। বাইরের চাপ কমে গেলেও হাড়ের ভেতরের চাপ একই থাকে, যার ফলে অস্থিসন্ধির লিগামেন্ট প্রসারিত হয় এবং জয়েন্টে তরল জমে শক্ত হয়ে যায়। এছাড়া ঠান্ডার কারণে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে রক্তপ্রবাহ বজায় রাখতে হাত ও পায়ের পেশিতে রক্ত চলাচল কিছুটা কমে যায়, যা পেশিকে শক্ত ও জড় করে তোলে।

শীতকালে অস্থিসন্ধির প্রাকৃতিক লুব্রিকেন্ট বা সাইনোভিয়াল ফ্লুইড ঘন হয়ে যায়, ফলে হাড়ের নড়াচড়া কঠিন হয়ে পড়ে এবং ব্যথা অনুভূত হয়। পাশাপাশি, শীতের দিনে শারীরিক কার্যকলাপ কমে যাওয়া এবং পর্যাপ্ত রোদ না পাওয়ার কারণে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয়। ক্যালসিয়াম ও ভিটামিন ডি-এর এই অভাব হাড়ের ব্যথাকে আরও বাড়িয়ে তোলে।

এই সমস্যা থেকে মুক্তি পেতে চিকিৎসকরা কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন। ব্যথাযুক্ত স্থানে হিটিং প্যাড বা হালকা গরম জলের বোতল দিয়ে ১৫ থেকে ২০ মিনিট সেঁক দেওয়া যেতে পারে। তবে দুটি সেঁকের মাঝে অন্তত তিন থেকে চার ঘণ্টার ব্যবধান রাখা জরুরি। এছাড়া নিয়মিত হালকা ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস মেনে চললে হাড়ের ব্যথা ও জড়তা থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *