পেছাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, নবান্নের অনুমোদনের অপেক্ষায় নতুন সূচি

পেছাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, নবান্নের অনুমোদনের অপেক্ষায় নতুন সূচি

রাজ্যে জনগণনার কাজের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিকাশ ভবনের পক্ষ থেকে পরীক্ষার নতুন খসড়া রুটিন নবান্নে পাঠানো হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে, যা চলবে ১৬ মার্চ পর্যন্ত। এর আগে ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরুর কথা ছিল।

অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১৯ মার্চ থেকে শুরু হয়ে ১২ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত দেশজুড়ে জনগণনার কাজ চলবে। এই প্রক্রিয়ায় বিপুল সংখ্যক স্কুলশিক্ষক যুক্ত থাকবেন। ফলে পরীক্ষার সময় শিক্ষক ও পরিদর্শকের অভাব হতে পারে, এই আশঙ্কা থেকেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এই বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বভারতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে উচ্চ মাধ্যমিকের সূচিতে পরীক্ষার মাঝে সাত দিনের বিরতি রাখা হয়েছে। নবান্নের চূড়ান্ত অনুমোদনের পরই এই দুই পরীক্ষার আনুষ্ঠানিক সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *