রাজারহাটে ৫ কোটি টাকা উদ্ধার কাণ্ড: ভবানীভবনে তলব বীরভূমের ব্যবসায়ী টুলু মণ্ডলকে

রাজারহাটে ৫ কোটি টাকা উদ্ধার কাণ্ড: ভবানীভবনে তলব বীরভূমের ব্যবসায়ী টুলু মণ্ডলকে

রাজারহাটে ৫ কোটি টাকা উদ্ধার কাণ্ডের তদন্তে ফের তৎপরতা শুরু করল রাজ্য পুলিশ। এই ঘটনার সূত্র ধরে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানীভবনে তলব করা হয়েছে। গত বৃহস্পতিবার সিউড়ির সুভাষপল্লিতে তাঁর বাড়িতে হাজিরার নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসের ভিত্তিতেই এদিন তিনি ভবানীভবনে হাজিরা দেন।

উল্লেখ্য, গত বছরের ১৬ নভেম্বর রাজারহাটে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছিল। সেই সময় থেকেই রাজ্য পুলিশের তদন্তকারীদের নজরে ছিলেন টুলু মণ্ডল। রাজারহাটের সেই টাকা উদ্ধারের ঘটনার সঙ্গে তাঁর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেই সূত্রেই তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, আইনি লড়াইয়ে আপাতত স্বস্তি মেলেনি টুলু মণ্ডলের। তাঁর আগাম জামিনের মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। সংশ্লিষ্ট সব মামলার শুনানি আগামী ২৬ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। ফলে আপাতত আইনি জটিলতার মধ্যেই রয়েছেন এই ব্যবসায়ী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *