টলিউডের রিয়্যালিটি শোয়ের সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু টেকনিশিয়ানের

টলিউডের রিয়্যালিটি শোয়ের সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু টেকনিশিয়ানের

টলিউডের একটি রিয়্যালিটি শোয়ের সেটে কাজ করার সময় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো এক টেকনিশিয়ানের। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হরিদেবপুর থানা এলাকার জোকা নারায়ণী স্টুডিওতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত ওই কর্মীর নাম চন্দ্রকান্ত, যিনি ওড়িশার বাসিন্দা ছিলেন।

জানা গিয়েছে, স্টুডিওতে রিয়্যালিটি শোয়ের শেড তৈরির কাজ চলছিল। সেই সময় সিঁড়িতে উঠে ফ্লেক্স লাগানোর কাজ করছিলেন চন্দ্রকান্ত। প্রত্যক্ষদর্শীদের দাবি, কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় ২০ ফুট উচ্চতা থেকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর স্টুডিওতে সমস্ত শুটিং ও নির্মাণ কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত কর্মীর পরিবারের পাশে তারা সবরকমভাবে দাঁড়াবে। যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার পরেই স্টুডিওতে পুনরায় কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় টলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *