পূর্বস্থলী-২ ব্লক হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন অজ্ঞাতপরিচয় অসুস্থ প্রৌঢ়

পূর্বস্থলী-২ ব্লক হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন অজ্ঞাতপরিচয় অসুস্থ প্রৌঢ়

পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-২ ব্লক হাসপাতালের বেডে এক অজ্ঞাতপরিচয় অসুস্থ প্রৌঢ় মৃত্যুর প্রহর গুনছেন। গত ১ নভেম্বর রাতে ধনঞ্জয় ঘোষ নামে এক ব্যক্তি ছাতনির বাসিন্দা পরিচয় দিয়ে ওই প্রৌঢ়কে হাসপাতালে ভর্তি করান। তবে ভর্তির পর থেকেই ওই ব্যক্তি আর যোগাযোগ করেননি এবং হাসপাতাল থেকে চলে যান। বর্তমানে ওই প্রৌঢ়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালের চিকিৎসক ডঃ সুদীপ্ত দাস জানিয়েছেন, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। কিন্তু বর্তমানে রোগী খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন এবং চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন না। ব্লক হাসপাতালের পরিকাঠামোয় তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব নয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, বিষয়টি ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানোর পাশাপাশি পূর্বস্থলী থানায় তিনবার লিখিতভাবে জানানো হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। রবিবার সকাল পর্যন্ত ওই প্রৌঢ়ের পরিচয় জানা সম্ভব হয়নি এবং তিনি কথা বলার অবস্থাতেও নেই। এই পরিস্থিতিতে ওই ব্যক্তির মৃত্যু হলে দায়ভার কে নেবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাসপাতালের অন্যান্য রোগী ও তাদের পরিজনরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *