বিশ্ব বাংলার লোগো সরতেই শুরু জোর চর্চা! জায়গা নিচ্ছে ৩০ ফুটের বজরংবলী

বিশ্ব বাংলার লোগো সরতেই শুরু জোর চর্চা! জায়গা নিচ্ছে ৩০ ফুটের বজরংবলী

দুর্গাপুর: রাজনৈতিক পালাবদল ও ক্ষমতার পরিবর্তনের পর দুর্গাপুরের প্রবেশপথ ডিএমসি মোড় থেকে ‘বিশ্ব বাংলা’র লোগো সরিয়ে নেওয়া হয়েছে। ওই স্থানেই স্থায়ীভাবে বসানো হচ্ছে প্রায় ৩০ ফুট উচ্চতার বজরংবলীর মূর্তি, যা প্রথম অস্থায়ীভাবে দুর্গাপুজো মণ্ডপে বসানো হয়েছিল। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই জানিয়েছেন, আগামী ২৭ নভেম্বর মূর্তিটি উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে ডিএমসি মোড়ে মূর্তি স্থাপনের জায়গা পরিদর্শন করে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন বিধায়ক।

এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ও সমালোচনা। পরিচিত প্রতীক বদলের উদ্যোগের সমালোচনা করেছে বাম ও কংগ্রেস; সিপিআইএম জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বোস বলেন, “রাম রাজত্বে যা হয়… কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ওরা মূর্তি বসাচ্ছে গোটা রাজ্য।” সব মিলিয়ে ২৭ নভেম্বরের উদ্বোধনকে কেন্দ্র করে ডিএমসি মোড়ের দিকে নজর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *