ওয়েভস ফিল্ম বাজারে বাংলার সিনেমার বড় চমক, নজর কাড়ল পশ্চিমবঙ্গ!

ওয়েভস ফিল্ম বাজারে বাংলার সিনেমার বড় চমক, নজর কাড়ল পশ্চিমবঙ্গ!

২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় চলা ৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-এর অংশ ‘ওয়েভস ফিল্ম বাজার’-এ ২২ নভেম্বর উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি ও পর্যটন রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং বিধায়ক ড. হিরণ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নে নির্মাতা ও প্রযোজকদের সামনে প্রস্তাবিত চলচ্চিত্র নীতি, দ্রুত শুটিং অনুমোদন, প্রস্তাবিত ভর্তুকি ও শিল্পের সম্ভাবনা তুলে ধরেন মন্ত্রী, পাশাপাশি অন্যান্য রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে নীতি ও পরিকাঠামো নিয়ে মত বিনিময় করেন।

প্রথমবার এই মঞ্চে অংশ নিয়ে পশ্চিমবঙ্গ বিনিয়োগ ও শুটিংয়ের গন্তব্য হিসেবে জাতীয় স্তরে নিজেদের তুলে ধরার সুযোগ পেয়েছে বলে জানান পূর্ণিমা চক্রবর্তী, যা নিয়ে নির্মাতা ও অনুরাগীদের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা গেছে। এ ছাড়া ইন্ডিয়ান প্যানোরামার ফিচার বিভাগে ২০টি ছবির মধ্যে একমাত্র বাংলা ছবি হিসেবে স্থান পেয়েছে বাদল সরকারের শতবর্ষে ঘোষিত শেখর দাশ পরিচালিত ‘পাগলা ঘোড়া’, যেখানে অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরি, রজতাভ দত্ত, সুজন মুখোপাধ্যায় ও চান্দ্রেয়ী ঘোষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *