এজেসি বোস রোডে কাপড়ের গোডাউনে আগুন, ঘটনাস্থলে ৬ ইঞ্জিন

কলকাতার এজেসি বোস রোডে একটি বহুতলের কাপড়ের গোডাউনে বুধবার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মল্লিকবাজারের উল্টোদিকে অবস্থিত এই বহুতলের তিনতলায় আগুন লাগে।

খবর পেয়ে দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বেগ পেতে হচ্ছে।

স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। আগুন যাতে আশেপাশে ছড়িয়ে না পড়ে, সেদিকে নজর রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *