তিরুপতিতে ২০০ কোটির ১২১ কেজি সোনা দান বর্ধমান জৈনের

ব্যবসায়ী বর্ধমান জৈন অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশ্যে ১২১ কেজি সোনার অলঙ্কার দান করেছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে তিনি ও তাঁর স্ত্রী এই বিপুল পরিমাণ সোনা উপহার দেন।

দান করা অলঙ্কারের মধ্যে রয়েছে মুকুট, হার, বাহুবন্ধ ও কোমরের গয়না, যার মধ্যে কিছু হীরে খচিত। প্রায় তিন দশক আগে করা এক মানত পূরণের লক্ষ্যেই এই দান করা হয়েছে বলে জানা গেছে।

স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও আউটসোর্সিং খাতের পরিচিত মুখ বর্ধমান জৈন ১৯৯৭ সালে অনুরাগ জৈনের সঙ্গে যৌথভাবে ‘ভিশন হেলথসোর্স’ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি ‘অ্যাক্সেস হেলথকেয়ার’ প্রতিষ্ঠা করেন, যা স্বাস্থ্যসেবা খাতে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কাজ করে। ২০২৫ সালের জানুয়ারি মাসে ব্রিটেন-ভিত্তিক প্রাইভেট ইকুইটি ফার্ম ‘নিউ মাউন্টেন ক্যাপিটাল’ তাঁর এই কোম্পানিতে বিনিয়োগ করে।

চেন্নাইয়ের লোয়োল্লা কলেজ থেকে স্নাতক ও টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রিধারী বর্ধমান জৈন বর্তমানে ‘এশিয়া (চেন্নাই) ইঞ্জিনিয়ারিং’-এর পরিচালক। তিনি ডেল সার্ভিসেস-এর বিপিও কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব সামলেছেন। তাঁর এই দান বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *