তপসিয়ায় তৃণমূলের নির্মাণাধীন ভবন বন্ধ করল পুলিশ, ক্ষুব্ধ দোলা সেন

কলকাতার তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের একটি নির্মাণাধীন ভবনে পুলিশের হস্তক্ষেপে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, ওই ভবনে মমতা তৃণমূল কংগ্রেসের দলীয় বৈঠক চলছিল। এই খবর আনন্দপুর থানায় পৌঁছলে শুক্রবার রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণাধীন ভবনটি বন্ধ করে দেয় এবং গেটের সামনে গার্ডরেল বসিয়ে দেয়।

ঘটনার খবর পেয়ে রাতেই তৃণমূল নেতা কুণাল ঘোষসহ দলের একাধিক নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছন এবং পুলিশের সঙ্গে কথা বলেন। প্রাথমিক তথ্যানুযায়ী, ভবনটি শুধুমাত্র নির্মাণকাজের জন্য খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে, অন্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নয়। পুলিশের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল সাংসদ দোলা সেন। তিনি অভিযোগ করেন, পুলিশ আদালতের নির্দেশ উপেক্ষা করে কাজ করছে এবং দলীয় কার্যালয় দখল করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *