কলকাতায় বাড়ল সোনা-রুপোর দাম, বিয়ের মরশুমে চিন্তা

বিয়ের মরশুমের মধ্যেই কলকাতায় ফের বাড়ল সোনা ও রুপোর দাম। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির ২৮ নভেম্বরের তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় প্রায় সব ধরনের সোনার দামই বৃদ্ধি পেয়েছে।

একদিনেই গ্রামপ্রতি সোনার দাম ৮৫ থেকে ৯৩ টাকা পর্যন্ত বেড়েছে। ৯৯৫ বিশুদ্ধতার ফাইন গোল্ডের দাম গ্রামপ্রতি ১২,৫৮১ টাকায় পৌঁছেছে। ২২ ক্যারেট বা ৯১৬ বিশুদ্ধতার সোনার বিক্রির দর বেড়ে হয়েছে ১১,৯৫০ টাকা। একইভাবে ১৮ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি ৭৫ টাকা বেড়ে ৯,৮১৫ টাকায় দাঁড়িয়েছে।

সোনার পাশাপাশি রুপোর দামও বেড়েছে। ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি সিলভার বারের দাম ১,৩০৭ টাকা বেড়ে ১ লক্ষ ৫৭ হাজার ২২৯ টাকায় পৌঁছেছে। এই দামের সঙ্গে ৩ শতাংশ জিএসটি এবং মেকিং চার্জ যুক্ত হবে। দোকানভেদে মেকিং চার্জের তারতম্য হয়। এই মূল্যবৃদ্ধি ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *