খাওয়ার পর ১০-১৫ মিনিট হাঁটা কেন জরুরি?

খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। বিশেষজ্ঞরা বলছেন, খাওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট হালকা হাঁটা হজম প্রক্রিয়া এবং মেটাবলিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

খাওয়ার পর রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ে। এই সময় হাঁটলে পেশিগুলো রক্তে থাকা গ্লুকোজকে শক্তি উৎপাদনে ব্যবহার করে, যা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া কমায়। চিকিৎসকদের মতে, হালকা হাঁটার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার প্রয়োজন নেই। তবে দ্রুত হাঁটা, দৌড়ানো বা কঠোর শরীরচর্চা করা উচিত নয়। এতে পেটে অস্বস্তি বা বমি বমি ভাব হতে পারে। তাই হাঁটার গতি স্বাভাবিক ও আরামদায়ক রাখা জরুরি।

খাওয়ার পরপরই শুয়ে পড়লে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বাড়তে পারে। পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালির দিকে উঠে এসে বুক জ্বালা বা টক ঢেকুরের কারণ হতে পারে। তাই ভারী খাবার খাওয়ার পর অন্তত দুই থেকে তিন ঘণ্টা শুয়ে না থাকার পরামর্শ দেন চিকিৎসকেরা। অফিসে কাজের ফাঁকেও অল্প সময় হাঁটার অভ্যাস করা যেতে পারে। এই অভ্যাস হজমে সাহায্য করার পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *