ChatGPT-তে খুনের ছক, ভূতের গল্প পড়ার নেশা! মা ও ভাইকে নৃশংসভাবে হত্যা করল ১৭ বছরের কিশোর – এবেলা

ChatGPT-তে খুনের ছক, ভূতের গল্প পড়ার নেশা! মা ও ভাইকে নৃশংসভাবে হত্যা করল ১৭ বছরের কিশোর – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকার মাসাচুসেটসের অ্যাকটন শহরে ৪৫ বছর বয়সী মা সুধা ভেঙ্কটেশন এবং ১৪ বছর বয়সী ছোট ভাই সিদ্ধার্থ অরবিন্দকে নির্মমভাবে হত্যা করার অভিযোগে গ্রেফতার হয়েছে ১৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত কিশোর অর্জুন অরবিন্দ। বাড়িতে গৃহশিক্ষক এসে অনেকক্ষণ কড়া নাড়ার পর কারো সাড়া না পেয়ে অর্জুনের বাবাকে জানান। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘরের ভেতর থেকে মা ও ভাইয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। দুজনের শরীরেই ভোঁতা বস্তুর মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর পরিবারের সাদা গাড়িটি নিয়ে চম্পট দিলেও পরবর্তীতে পার্শ্ববর্তী ওয়েল্যান্ড শহরের একটি পার্কিং লট থেকে পুলিশ অর্জুনকে গ্রেফতার করে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অর্জুনের মানসিক ও আচরণগত নানা পরিবর্তন লক্ষ করা যাচ্ছিল। পরবর্তীতে তার কম্পিউটার এবং ইন্টারনেট সার্চ হিস্ট্রি পরীক্ষা করে স্তম্ভিত হয়ে যান তদন্তকারীরা। দেখা যায়, সে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ChatGPT ব্যবহার করত। সেখানে ভৌতিক গল্প ও কাল্পনিক কাহিনীর আলোচনার পাশাপাশি নিজের পরিবারকে খুনের নানা পদ্ধতি ও পরিকল্পনা নিয়ে নিয়মিত চর্চা করত এই কিশোর। বীভৎস এই ঘটনার পেছনের কারণ জানতে ধৃতের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *