ওষুধে ৮০% ছাড় ও অঙ্গ প্রতিস্থাপন! স্বাস্থ্য পরিষেবায় ঐতিহাসিক বিপ্লব রাজ্যে, জেনে নিন কারা পাবেন সুবিধা – এবেলা

ওষুধে ৮০% ছাড় ও অঙ্গ প্রতিস্থাপন! স্বাস্থ্য পরিষেবায় ঐতিহাসিক বিপ্লব রাজ্যে, জেনে নিন কারা পাবেন সুবিধা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হলো কেন্দ্রের জনকল্যাণমুখী ‘আয়ুষ্মান ভারত যোজনা’। এর পাশাপাশি যেসব নাগরিক এই প্রকল্পের যোগ্যতার বাইরে থাকবেন, তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’। রাজ্যের ১,২৪০টি বেসরকারি ও ৬২৭টি সরকারি হাসপাতালে এই সমন্বিত সুবিধা মিলবে। পূর্ববর্তী স্বাস্থ্য স্কিমের সীমাবদ্ধতা কাটিয়ে এখন থেকে সুবিধাভোগীরা রাজ্যসহ সমগ্র ভারতের প্রায় ৩৮,৬০০টি তালিকাভুক্ত হাসপাতালে সম্পূর্ণ ক্যাশলেস পরিষেবা পাবেন। এই দুই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে বাৎসরিক সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে বিমা কভারেজ প্রদান করা হবে, যার মধ্যে ওষুধপত্র এবং পরবর্তী পর্যবেক্ষণের খরচও অন্তর্ভুক্ত রয়েছে।

চিকিৎসার পরিধি বৃদ্ধিতে নতুন এই ব্যবস্থার অধীনে প্যাকেজ সংখ্যা ১,৭০০ থেকে বাড়িয়ে ১,৯৫০টি করা হয়েছে, যার ফলে অঙ্গ প্রতিস্থাপনসহ জটিল অস্ত্রোপচারের সুবিধা এখন সাধারণ মানুষের হাতের মুঠোয়। রাজ্যের প্রায় ৮০ লাখ পরিবারকে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’-র আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সাধারণ মানুষকে অতিরিক্ত আর্থিক স্বস্তি দিতে রাজ্যের ১০টি সরকারি হাসপাতালে ‘অমৃত ফার্মাসি’ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশেষ ফার্মাসিগুলো থেকে জরুরি ওষুধপত্র কেনার ক্ষেত্রে সাধারণ রোগীরা ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত বিশাল ছাড় পাবেন, যা রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য পরিকাঠামোকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *