কলকাতায় কেন ডিলিমিটেশন? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর – এবেলা

কলকাতায় কেন ডিলিমিটেশন? বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: কলকাতা পুরসভা এলাকায় ওয়ার্ড বিন্যাস বা ডিলিমিটেশন (Delimitation) কেন জরুরি, তা নিয়ে এবার স্পষ্ট ব্যাখ্যা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বক্তব্য, কলকাতার বিভিন্ন ওয়ার্ডে বুথসংখ্যার মধ্যে এক বিশাল অসঙ্গতি রয়েছে, যা দূর করা অত্যন্ত প্রয়োজন।

এই প্রসঙ্গে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “আমি যেহেতু ভবানীপুরে লড়াই করেছি, তাই সেখানকার পরিস্থিতি খুব কাছ থেকে দেখেছি। সেখানে ৭৭ নম্বর ওয়ার্ডেই রয়েছে প্রায় ৪৯টি বুথ। অথচ কলকাতারই এমন বহু ওয়ার্ড আছে, যেখানে বুথসংখ্যা ২০টিরও নিচে।”

এই বৈষম্য দূর করার পক্ষে সওয়াল করে শুভেন্দু অধিকারী জানান, ডিলিমিটেশন হওয়া উচিত—এই বিষয়ে সরকারের সবাই একমত। তবে এই প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন হবে, তার আইনি পদ্ধতিও মনে করিয়ে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “রাজ্য সরকার এই বিষয়ে সুপারিশ পাঠায় এবং মূল কাজটি করে রাজ্য নির্বাচন কমিশন। যাদের যা দায়িত্ব, তারা সেই অনুযায়ী পদক্ষেপ করবেন।” একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কলকাতায় এই ডিলিমিটেশন বা ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া শেষ হওয়ার পরেই পুরভোটের আয়োজন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *