কামদুনি কাণ্ডে বড় সিদ্ধান্ত শুভেন্দুর, পরিবারকে আইনি সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর! – এবেলা

কামদুনি কাণ্ডে বড় সিদ্ধান্ত শুভেন্দুর, পরিবারকে আইনি সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর! – এবেলা

এবেলা ডেস্কঃ

বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি উদ্বোধনের পর কামদুনি ধর্ষণ ও হত্যা মামলা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, কামদুনি মামলায় রাজ্য সরকার নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছে। অতীতে রাজ্য এই মামলার বিরোধিতা করলেও, এখন আর তা করা হবে না। সরকার নিজ খরচে আইনজীবী নিয়োগ করে পরিবারকে সুপ্রিম কোর্টে সহায়তা করবে। বাকি সিদ্ধান্ত এখন সর্বোচ্চ আদালতের ওপর ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, ইন্দ্রজিৎ মণ্ডল হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেন, এটি নিছক গণপিটুনি নয়, বরং সুপরিকল্পিত খুন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, অভিযুক্তরা কোনোভাবেই পার পাবে না। একই সঙ্গে সাধারণ মানুষের আতঙ্ক দূর করতে তিনি আশ্বস্ত করেন যে, নিরীহ কাউকে হয়রানি করা হবে না, তবে দুষ্কৃতীদের আইন অনুযায়ী চূড়ান্ত শাস্তি পেতেই হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *