গ্রামবাংলায় ১২৫ দিনের কাজে বিরাট বদল, শীর্ষে বাঁকুড়া পিছিয়ে কারা? – এবেলা

গ্রামবাংলায় ১২৫ দিনের কাজে বিরাট বদল, শীর্ষে বাঁকুড়া পিছিয়ে কারা? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যজুড়ে শুরু হওয়া কেন্দ্রীয় প্রকল্প ‘ভিবি জি রামজি’ বা ১২৫ দিনের কাজে ধীরে ধীরে গতি ফিরছে গ্রামবাংলায়। সোমবার পর্যন্ত রাজ্যের মাত্র তিনটি পঞ্চায়েত বাদে বাকি সর্বত্র কাজ শুরু হয়ে গিয়েছে। শুরুতে কাজের গতি শ্লথ থাকলেও বর্তমানে তা অনেকটাই বেড়েছে। নিয়মানুযায়ী একটি পঞ্চায়েত সর্বোচ্চ কুড়িটি কাজ নিতে পারলেও বর্তমানে বেশিরভাগ পঞ্চায়েত গড়ে সাতটি করে প্রকল্প রূপায়ণ করছে। এর মধ্যে মূলত রাস্তা ও পাঁচিল নির্মাণের কাজ হচ্ছে। যেসব পঞ্চায়েতে প্রধানরা ১৫ দিনের বেশি অনুপস্থিত, সেখানে কাজের স্বার্থে প্রশাসক বসানোর প্রস্তুতিও শুরু করেছে প্রশাসন।

জেলাভিত্তিক পরিসংখ্যানে এই মুহূর্তে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বাঁকুড়া। সেখানে প্রতিটি পঞ্চায়েত গড়ে ১১টি করে কাজ হাতে নিয়েছে এবং প্রতিদিন পাঁচ হাজারের বেশি কর্মদিবস সৃষ্টি হচ্ছে। বাঁকুড়ার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ও কোচবিহারেও কাজের অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক। তবে পুরুলিয়া, কালিম্পং, জলপাইগুড়ি এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলি এখনও সেভাবে গতি আনতে পারেনি। পঞ্চায়েত কর্তাদের আশা, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রকল্পটির অগ্রগতি আরও বৃদ্ধি পাবে এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের সার্বিক চিত্রটি বদলে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *