জনগণনার কাজে ফাঁকি দিলে এবার সরাসরি তিন বছরের জেল, স্কুল শিক্ষকদের কড়া বার্তা কলকাতা পুরনিগমের – এবেলা

জনগণনার কাজে ফাঁকি দিলে এবার সরাসরি তিন বছরের জেল, স্কুল শিক্ষকদের কড়া বার্তা কলকাতা পুরনিগমের – এবেলা

এবেলা ডেস্কঃ

১৮ মে জারি হওয়া সরকারি গ্যাজেট নোটিফিকেশন অনুযায়ী ২০২৭ সালের জনগণনা দুই ধাপে সম্পন্ন হবে। এবার ডিজিটাল পদ্ধতিতে নাগরিকরা নিজেরাই তথ্য নথিভুক্ত করার সুযোগ পাবেন, যা পরবর্তীতে আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে এবার শিক্ষক, সহকারী শিক্ষক এবং ক্লার্কদের অংশগ্রহণ সম্পূর্ণ বাধ্যতামূলক করা হয়েছে। কলকাতা পুরনিগম ইতিমধ্যেই জেলা স্কুল পরিদর্শকের অফিসে চিঠি পাঠিয়ে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের এই বিষয়ে দ্রুত নির্দেশিকা জারি করার অনুরোধ জানিয়েছে।

সেন্সাস অ্যাক্ট ১৯৪৮ অনুযায়ী, কোনো শিক্ষক যুক্তিসঙ্গত কারণ ছাড়া এই জাতীয় দায়িত্ব গ্রহণে অস্বীকার বা অনীহা প্রকাশ করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই আইন অমান্য করলে সর্বোচ্চ ১,০০০ টাকা জরিমানা এবং তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পঠনপাঠনের ক্ষতি এড়াতে জেলা স্কুল পরিদর্শকের দফতর থেকে কিছু শিক্ষককে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানানোর কথা ভাবা হলেও, কলকাতা পুরনিগম এই নিয়মে কোনো শিথিলতা বা অনুরোধ শুনতে নারাজ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *