ট্রাম্প, ম্যাক্রোঁ থেকে নেতানিয়াহু! ১৩ বিশ্বনেতার মৃত্যু পরোয়ানা জারি করল ইরান – এবেলা

এবেলা ডেস্কঃ
প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের হত্যার প্রতিশোধ নিতে ১৩ জন বিশ্বনেতার মৃত্যু পরোয়ানা জারি করল ইরান। তেহরান পুরসভা প্রকাশিত একটি সংবাদপত্রে এই তালিকা প্রকাশ করা হয়েছে। হিট লিস্টে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার-সহ একাধিক শীর্ষ নেতা। সংবাদপত্রে ট্রাম্প ও নেতানিয়াহুকে সরাসরি বন্দুকের নিশানায় এবং অন্যান্যদের বন্দির পোশাকে চিত্রিত করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইজরায়েলি হামলায় খামেনেইয়ের মৃত্যুর পর তাঁর পুত্র মোজতবা খামেনেই কড়া বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। ইরানের দাবি, এই গুপ্তহত্যায় আমেরিকা ও ইজরায়েল সরাসরি যুক্ত থাকলেও ইউরোপের একাধিক দেশ পরোক্ষভাবে দায়ী। তেহরানের অভিযোগ, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলো মার্কিন সামরিক বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়ে হামলায় সহায়তা করেছে।
