ট্রাম্পের মেগা ঘোষণা! আমেরিকার সঙ্গে চুক্তিকে ‘বড় জয়’ আখ্যা দিয়ে হুঙ্কার ইরানের – এবেলা

ট্রাম্পের মেগা ঘোষণা! আমেরিকার সঙ্গে চুক্তিকে ‘বড় জয়’ আখ্যা দিয়ে হুঙ্কার ইরানের – এবেলা

এবেলা ডেস্কঃ

তেহরান: আন্তর্জাতিক কূটনীতিতে এক ঐতিহাসিক মোড়। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিচুক্তির ঘোষণাকে নিজেদের এক বিরাট ‘কূটনৈতিক ও কৌশলগত জয়’ হিসেবে দেখছে ইরান। রবিবার মাঝরাতে ট্রাম্প আচমকাই ইরানের সঙ্গে এই চুক্তি চূড়ান্ত হওয়ার বড় ঘোষণাটি করেন। হোয়াইট হাউসের এই বার্তার পরই তেহরানের পক্ষ থেকে প্রথম প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।

ইরানের উপ-বিদেশমন্ত্রী কাজেম গরিবাবাদি এই চুক্তি প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন, এটি ইরানের জন্য একটি বড় সাফল্য। তবে আমেরিকার উপর এখনই পুরোপুরি ভরসা করছে না তেহরান। ওয়াশিংটন চুক্তির সমস্ত শর্ত ঠিকঠাক পালন করছে কিনা, তা আগামী দিনগুলিতে কড়া নজরে রাখবে ইরান সরকার।

তিনি আরও জানান, আমেরিকার প্রতিশ্রুতি রক্ষা ও বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখার পরেই আগামী ৬০ দিনের মধ্যে প্রস্তাবিত পরবর্তী দফার আলোচনায় বসবে দুই দেশ। ট্রাম্পের এই আকস্মিক ঘোষণার পর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *