ডিমের ঘা খেয়ে রেগে লাল! শুভেন্দুর বিধানসভায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি কুণাল ঘোষের – এবেলা

ডিমের ঘা খেয়ে রেগে লাল! শুভেন্দুর বিধানসভায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে কড়া হুঁশিয়ারি কুণাল ঘোষের – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: কালীঘাটে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ডিম হামলার শিকার হয়ে এবার চরম ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই ঘটনার পর বেলেঘাটার তৃণমূল বিধায়ক তথা প্রবীণ এই নেতা সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তীব্র বার্তা দিয়েছেন। রেগে লাল কুণাল ঘোষের সাফ কথা, “এটা আপনার বিধানসভা কেন্দ্র, এভাবে বাঁদরামিকে প্রশ্রয় দেবেন না।”

হুমকির সুরে কুণাল ঘোষ দাবি করেন, এই অনভিপ্রেত ঘটনার পর তাঁর নিজের এলাকার ছেলেরা এবং স্থানীয় তৃণমূল কর্মীরা যখন ক্ষোভে ফেটে পড়ে ঘটনাস্থলে আসতে চেয়েছিল, তখন তিনিই তাঁদের আটকে শান্ত করেন।

নিজের চেনা মেজাজে হুঙ্কার দিয়ে তৃণমূল নেতা বলেন, “আরে, কুণাল ঘোষকে ১৫০-২০০ পুলিশ মিলে আটকাতে পারেনি, এরা কারা!” কালীঘাটের মতো হাই-প্রোফাইল এলাকায় এই ডিম হামলার ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক পারদ এক ধাক্কায় অনেকটাই চড়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *