তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল! এবার হাতছাড়া চাঁপদানি পুরসভাও – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। এবার হুগলি জেলার চাঁপদানি পুরসভাও শাসক দলের হাতছাড়া হলো। শুক্রবার পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র ও ভাইস চেয়ারম্যান-সহ মোট ১৯ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগপত্র জমা দিয়েছেন। ২২ আসন বিশিষ্ট এই পুরসভায় তৃণমূলের দখলে ছিল ২১টি আসন, যার মধ্যে দুজন কাউন্সিলর এলাকায় না থাকায় এদিন ইস্তফা দিতে পারেননি।
অধিকাংশ কাউন্সিলরের পদত্যাগের জেরে চাঁপদানি পুর বোর্ড কার্যতই ভেঙে গেল। রাজ্যের বর্তমান টালমাটাল পরিস্থিতির জেরে আগেই হুগলির চন্দননগর, চুঁচুড়া, বাঁশবেড়িয়া, ভদ্রেশ্বর ও তারকেশ্বরের মতো পুরসভাগুলিতে ভাঙন ধরেছিল, এবার সেই তালিকায় যুক্ত হলো চাঁপদানি। এদিকে ৭ নম্বর ওয়ার্ডের একমাত্র কংগ্রেস কাউন্সিলর জানিয়েছেন, তিনি দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
